বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাদের আগামী ১৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
মামলার অন্য আসামিদের নাম ও অভিযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানা যাবে।