রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৭ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকার গুন্ডিগড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামানোর সময় একটি যাত্রীবাহী লেগুনাকে দ্রুতগতির একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
 

নিহতদের একজনের নাম আজিজুল ইসলাম (৪৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগের গুন্ডিগড় এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। যাত্রী নামানোর সময় লেগুনাটিকে সামনে থেকে বাহাদুরশাহ পরিবহন-এর একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।