ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬ পূর্বাহ্ণ   |   ৫৯ বার পঠিত
ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ!

অনলাইন ডেস্ক:

 

 

আজ ভোরে দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।

 

ভূমিকম্পের সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।