চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ০৮:০৪ অপরাহ্ণ   |   ৩১৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক আরিফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের বাসিন্দা বুদ্ধ মিয়ার ছেলে।
 

এসআই আব্দুল আলিম জানান, "পেঁয়াজবাহী ভ্যান নিয়ে যাওয়ার সময় কয়লাবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে আরিফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।"