জামায়াত ‘ছায়া বাজেট’ দেবে কাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ০৩:২৮ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
জামায়াত ‘ছায়া বাজেট’ দেবে কাল

আসন্ন ২০২৬- ২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে আগামীকাল মঙ্গলবার ছায়া বাজেট পেশ করবে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

 

রবিবার (৭ জুন) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

 

এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।