ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি হবে না: সমাজকল্যাণমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ   |   ২৪৪ বার পঠিত
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সচিবালয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না।
 

মন্ত্রী জানান, কার্ড বিতরণ তিনটি পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রথম পর্যায়ে দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এই কার্ডের সুবিধা ও সুযোগ ভিন্নধরনের হবে।
 

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে নারীর গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনা।