দিনাজপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: রহস্যের জাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৬ অপরাহ্ণ   |   ৭৯২ বার পঠিত
দিনাজপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: রহস্যের জাল

ঢাকা প্রেস
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-


 

দিনাজপুরের বিরামপুরে আমন ধানের ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। শনিবার দুপুরে উপজেলার সন্দলপুর গ্রামের একটি ক্ষেত থেকে স্থানীয়রা মরদেহটি প্রথম দেখতে পান।
 

পুলিশ সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স প্রায় ৩০-৩৫ বছর হবে। তার শরীরে গোলাপী মেক্সি ও লাল পায়জামা ছিল। হাতে শাঁখা পরা ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসার অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও, মৃত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
 

এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নারীর মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।