হজ ব্যবস্থাপনায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ   |   ৪৩ বার পঠিত
হজ ব্যবস্থাপনায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন

এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:


হজ ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি ও বাস্তবায়নের লক্ষ্যে ২৫ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রীকে কমিটির সভাপতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্য-সচিব করা হয়েছে।

 

কমিটিতে সদস্য হিসেবে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, তথ্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পররাষ্ট্র সচিব, নৌপরিবহন সচিব, ধর্ম সচিব, স্বাস্থ্যসেবা সচিব ও স্বাস্থ্যশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, হজ ব্যবস্থাপনার সার্বিক তদারকি, নীতিনির্ধারণ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য এ কমিটি কাজ করবে।

 

নির্বাহী কমিটি হজযাত্রীদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া, ফ্লাইট ব্যবস্থাপনা, আবাসন, চিকিৎসাসেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে কাজ করবে।

 

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হজযাত্রীরা উন্নত ও নিরাপদ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, হজ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।