চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৪৫ বার পঠিত
চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হলে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

একই সঙ্গে আগামী বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তা আর নাও বাড়াতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমি আর মেয়াদ বাড়াব না। তবে অবরোধ বহাল থাকবে।’