মোঃ সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
সহকারী কমিশনার (ভূমি): মোঃ জুবায়ের জাহাঙ্গীর
উপজেলা কৃষি কর্মকর্তা: সজীব আল মারুফ
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: মোঃ সেলিম আক্তার
উপজেলা সমাজসেবা কর্মকর্তা: মোঃ রেজাউল করিম
বড়াইগ্রাম থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি): মোঃ শফিকুল ইসলাম
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি): মোঃ মনিরুজ্জামান
ইউপি চেয়ারম্যানবৃন্দ: আলী আকবর, মোস্তফা শামসুজ্জোহা ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল
রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ: জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, প্রিন্সিপ্যাল মোঃ মোয়াজ্জেম হোসাইন এবং বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুর রহমান।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন বক্তারা।