ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ   |   ৩৩৫ বার পঠিত
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমায় আমীর হোসেন (৬৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে।
 

জানা গেছে, আমীর হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে তিনি ৩১ নম্বর খিত্তায় ইন্তেকাল করেন। পরে ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
 

এদিকে, মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই ইজতেমার বয়ান পর্ব শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। বিদেশি মেহমানরাও জিকির-আসকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
 

বিশ্ব ইজতেমার এই ধাপে দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।