পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সোমবার (১৮ মে) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সভায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। চাঁদ দেখার তথ্য ও বিভিন্ন জেলার প্রতিবেদন পর্যালোচনা শেষে জিলহজ মাস শুরুর তারিখ এবং সেই অনুযায়ী ঈদুল আজহার দিন ঘোষণা করা হবে।
এদিকে দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য কয়েকটি নির্ধারিত ফোন নম্বর খোলা রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।