নামল সব সমুদ্রবন্দরের সতর্ক সংকেত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০২:২১ অপরাহ্ণ   |   ১৯০ বার পঠিত
নামল সব সমুদ্রবন্দরের সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দর থেকে স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

 

শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে এর আগে জারি করা স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এর আগে বিরূপ আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছিল।