পটিয়ায় বন্যার্তদের পাশে এনসিপি, উপহারসামগ্রী বিতরণ ও পুনর্বাসনের আশ্বাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৬ ০১:৩৭ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
পটিয়ায় বন্যার্তদের পাশে এনসিপি, উপহারসামগ্রী বিতরণ ও পুনর্বাসনের আশ্বাস

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম দক্ষিণ: 

 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এনসিপি সূত্রে জানা গেছে, চলমান মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পটিয়া এনসিপির উপহার কেন্দ্র থেকে দ্রুততার সঙ্গে বন্যাদুর্গত পরিবারের কাছে প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

 

উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি দলের ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করছে। একই সঙ্গে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তা কার্যকরভাবে নিশ্চিত করা যায়।

 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ-পরবর্তী সময়ে শুধু খাদ্য সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে যেসব পরিবারের বসতঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

 

উপহারসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য মো. সাজ্জাদ হোসাইন, পটিয়া উপজেলা এনসিপির নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।