সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জুন ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ   |   ৪৮৭ বার পঠিত
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
 

রোববার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 

সোমবার (২৩ জুন) সকালে তার পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
 

ডিএমপির গোয়েন্দা শাখার (দক্ষিণ) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান-সংক্রান্ত ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।
 

গ্রেপ্তারের পর তাকে আজই ঢাকার একটি আদালতে হাজির করা হবে বলে জানান ওই কর্মকর্তা।