কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ: ২০ জন আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৫:১১ অপরাহ্ণ   |   ৯০৯ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ: ২০ জন আহত

ঢাকা প্রেস,দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:-
 

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে মঙ্গলবার সকাল ৯টায় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান এবং একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে গিয়ে সড়কে পড়ে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। এরপর পেছন থেকে আসা কাভার্ডভ্যানটি ট্রাকটিকে ধাক্কা দেয় এবং তারপরই যাত্রীবাহী বাসটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
 

মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।