শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা ভিসাপ্রার্থীর অতীতে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারের সময় সব ধরনের প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস সতর্ক করে আরও বলেছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। এ কারণে ভিসা আবেদনের পুরো প্রক্রিয়ায় সততা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।