দেবিদ্বারে বাড়ির মালিককে হত্যা, মরদেহ ৯ টুকরো করে প্যাকেটে ভরে ফেলে রাখার অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ আগu ২০২৬ ০৩:৪৬ পূর্বাহ্ণ   |   ৫৯ বার পঠিত
দেবিদ্বারে বাড়ির মালিককে হত্যা, মরদেহ ৯ টুকরো করে প্যাকেটে ভরে ফেলে রাখার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:

 

 

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক বাড়ির মালিককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে নয়টি প্যাকেটে করে বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে এ ঘটনায় আরও চারজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন তিনি। তবে ওই চারজনের পরিচয় ও হত্যাকাণ্ডে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।