মুন্সীগঞ্জে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ণ   |   ৬ বার পঠিত
মুন্সীগঞ্জে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

 জেলার লৌহজংয়ে পদ্মা নদী থেকে অবৈধ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

লৌহজং উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে ঘোরদৌড় বাজার থেকে ডহরী বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

 

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পদ্মা নদী থেকে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

 

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউর ইসলাম বাসসকে জানান, পদ্মায় জাটকা ধরা বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।