নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৯টা ১০মিনিটের দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নসীব সিনেমার পরিচালক এমডি ইকবাল।
এমডি ইকবাল জানান, নসীব সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সকালে রুমেই অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।