বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩:১১ অপরাহ্ণ   |   ৭৮৭ বার পঠিত
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুক গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আত্মগোপনে থাকা রাগিবুলের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন সাবেক এমপি রাগিবুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল গতকাল (১৮ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে।
 

রাগিবুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন রাগিবুল, কিন্তু মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন।