সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৬ ০১:৪০ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

ঢাকা প্রেস প্রতিবেদক

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
 

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।’
 

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
 

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ফেরদৌসীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৩৬ জন সংসদ সদস্যের একজন ফেরদৌসী আহমেদ মিষ্টি। চলতি বছরের ৩ মে অন্যান্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন।