ঢাকার এসপির বাসার গেটে ককটেল বিস্ফোরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
ঢাকার এসপির বাসার গেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকের বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রাত সাড়ে ১২টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘‘রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।’’

তিনি বলেন, ‘‘তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সেই বিষয়টি জানা যায়নি।’’