রামিসার পর ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
রামিসার পর ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার চর বয়রাগাদিতে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করেছে এলাকাবাসি। 

 

অভিযুক্তরা হল একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল। ঘটনার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক সোহেল।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে হিরো ও সোহেল পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা হিরোকে আটক করে গণপিটুনি দেয় এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।