চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৬ ০৪:০৬ অপরাহ্ণ   |   ১৫১ বার পঠিত
চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না: এমপি আবু সাইদ চাঁদ
 

রাজশাহীর চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
 

এ সময় বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।
 

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। প্রকৃত ও যোগ্য উপকারভোগীরাই যাতে কার্ড পান, তা নিশ্চিত করতে হবে।
 

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।
 

সরকারের এ কার্যক্রমের সুফল যাতে প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
 

প্রশিক্ষণ অনুষ্ঠানে চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
 

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
 

উদ্বোধন ও প্রশিক্ষণের পুনরাবৃত্তি কমানসংবাদটি আরও সংক্ষিপ্ত করুন