অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে: তথ্য উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৪:৪৮ অপরাহ্ণ   |   ২৮৪ বার পঠিত
অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে: তথ্য উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর প্রতি সহানুভূতি এবং সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শহীদ পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হবে।
 

শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, শহীদদের প্রতি ঋণ কখনো শোধ করা যাবে না এবং অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। বর্তমানে রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কাজ চলছে।
 

শহীদদের কবর জিয়ারত শেষে তিনি শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
 

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮৩৪ জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রতিটি শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হবে। পাশাপাশি, ১৫ হাজার আহতের চিকিৎসা সহায়তার জন্য ১৫০ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।