টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ আটক ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ   |   ৪৪ বার পঠিত
টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ আটক ২

মো:মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:


কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) টেকনাফের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছবোঝাই একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ পৌর শহরের লামার বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় গাড়িচালক ফিরোজ (টেকনাফ পৌরসভার নাইটং পাড়া) এবং হেলপার ফয়সাল (টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া)কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।