সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বৃদ্ধি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ   |   ২০৭ বার পঠিত
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বৃদ্ধি

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা—এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তাদের—বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
 

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, নবায়নকৃত মেয়াদ আগামী ১২ নভেম্বর থেকে কার্যকর হবে এবং তা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।