আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ওয়াপদা সংলগ্ন সাংবাদিক জালাল উদ্দীন আহমেদ সড়কে ‘আনোয়ারা হোমিও হল’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. শাহিন আকতার, ডিএইচএমএস (ঢাকা) চিকিৎসাসেবা প্রদান করবেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল হাকিম রানা। এ সময় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, কনফিডেন্স কোচিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কাজী সোহেল, মাস্টার কামরুল ইসলাম, ইমরান হোসেন, মাওলানা হাফেজ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মিজান হোসেন, নুরুল হক, আরমান, মামুনুর রশীদ রহমত উল্লাহ, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হাশেম ও মোহাম্মদ ইয়াসিনসহ অনেকে।
বক্তারা বলেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মানবিক মূল্যবোধ নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় ডা. শাহিন আকতার বলেন, অতিরিক্ত লাভের চিন্তা নয়, বরং মানবসেবার মনোভাব নিয়ে চিকিৎসাসেবা প্রদান করাই তাঁর লক্ষ্য। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।