দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০১:১২ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

 

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী— ২২ ক্যারেট: ভরি প্রতি ২,৪২,৪৯৫ টাকা। ২১ ক্যারেট: ভরি প্রতি ২,৩১,৪৭২ টাকা। ১৮ ক্যারেট: ভরি প্রতি ১,৯৮,৪০৫ টাকা । সনাতন পদ্ধতি: ভরি প্রতি ১,৬১,৬০৫ টাকা।

 

এর আগে, ২৮ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

 

চলতি বছরে এখন পর্যন্ত ৫৮ বার স্বর্ণের দামে সমন্বয় হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে, আর ২৬ বার কমানো হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।