কক্সবাজার-১ আসনে আব্দুল্লাহ আল ফারুকের হাতে ‘দাঁড়ি পাল্লা’ প্রতীক তুলে দিলেন আমীরে জামায়াত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ণ   |   ৫৮ বার পঠিত
কক্সবাজার-১ আসনে আব্দুল্লাহ আল ফারুকের হাতে ‘দাঁড়ি পাল্লা’ প্রতীক তুলে দিলেন আমীরে জামায়াত

কক্সবাজার প্রতিনিধি:

 

 

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের হাতে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়ি পাল্লা’ তুলে দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান।

 

রোববার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলায় আয়োজিত এক প্রার্থী পরিচিতি ও জনসভায় আনুষ্ঠানিকভাবে প্রতীক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আব্দুল্লাহ আল ফারুকের প্রতি দলের পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং তার বিজয়ের জন্য দোয়া কামনা করেন।

 

জনসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, দলীয় সমর্থক এবং ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়, বরং জনগণের সেবায় আত্মনিয়োগ করা। ইসলামের আদর্শ ও ন্যায়বিচারের পথে থেকে কক্সবাজারের মানুষের কল্যাণে কাজ করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

 

জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আব্দুল্লাহ আল ফারুকের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।