পটিয়ায় মরমী কিংবদন্তি শিল্পী সেলিম নিজামী সড়কের উন্নয়ন কাজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
পটিয়ায় মরমী কিংবদন্তি শিল্পী সেলিম নিজামী সড়কের উন্নয়ন কাজ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি ৯ নম্বর ওয়ার্ডে মরমী কিংবদন্তি শিল্পী মরহুম সেলিম নিজামী সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে আংশিক কাজ সম্পন্ন হয়েছে।
 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সার্বিক সহযোগিতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

উন্নয়নকাজ চলাকালে শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মো. সাইফুদ্দিনের নির্দেশনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি ও ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. আজগর আলী।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ও কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা মো. মোরশেদুল আলম, পটিয়া উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম ও মিজবাহ উদ্দিন জিসান, কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা রোকন, পটিয়া উপজেলা তরুণ দলের সদস্য মেহরাব উদ্দীন ও আবিদসহ মেহেরআটি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

উন্নয়নকাজের বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সড়কটির উন্নয়ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

তারা বলেন, জনকল্যাণে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। সড়কটির উন্নয়নকাজে সহযোগিতা করায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।