ডলারের দাম বাড়ল: আমদানিতে সর্বোচ্চ ১২০ টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ   |   ৮৭৪ বার পঠিত
ডলারের দাম বাড়ল: আমদানিতে সর্বোচ্চ ১২০ টাকা

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ ব্যাংক সোমবার বৈঠকে ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো ডলারকে ১১৭ টাকার মধ্যবর্তী দরে বিক্রি করতে পারবে। তবে তার সঙ্গে আড়াই শতাংশ যোগ করে তারা সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ডলার বিক্রি করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে দেশে আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সব ধরনের বৈদেশিক পরিশোধ যথাসময় নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, তিনি ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংকগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছেন।
 

সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে দুই ডেপুটি গভর্নরসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংক, বেসরকারি পাঁচটি এবং তিনটি বিদেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে গভর্নর ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো এবং সরকারিসহ সব ধরনের এলসি দেনা ও অন্যান্য বৈদেশিক পরিশোধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।