আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মে ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ   |   ৫৩ বার পঠিত
আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে

জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আর কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে শপথ নিতে হবে।

 

রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। বহু বছর ধরে নির্যাতন ও বঞ্চনার শিকার মানুষ এখন শান্তি, নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দেশবাসীর জীবন ও সম্পদঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্ণিল ও সুশৃঙ্খল প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

 

এবারের প্যারেডে নেতৃত্ব দেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।