এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুহাম্মদ আরিফ খান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০১:২৩ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুহাম্মদ আরিফ খান

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম :

 

এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান। ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬-এ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। একই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এপেক্স ক্লাব অব পটিয়ার এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে এপেক্স বাংলাদেশের জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।
 

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মো. হাবিবুর রহমান। ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) ও এক্সপেনশন ডিরেক্টর হিসেবে দায়িত্বে থাকছেন এপেক্সিয়ান মো. জসিম উদ্দিন।
 

এ ছাড়া সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবি, ট্রেজারার মো. নাঈম উদ্দিন আলমদার, সার্ভিস ডিরেক্টর মো. আবদুল মোমেন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর মো. দাওতুজ্জামান সুজন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আবুল হাসান আজাদ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর ইব্রাহিম তালুকদার এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন সবুজ।
 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান লিয়াকত আলী। জাতীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স বাংলাদেশের সিসিএসি (চেয়ারম্যান, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি) এবং এপেক্স ক্লাব অব পটিয়ার প্রতিষ্ঠাতা ও চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ ও এপেক্সিয়ান প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহসভাপতি (এনভিপি) এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম এবং লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. রেজওয়ান শহীদী। এ সময় ক্লাব, জেলা ও জাতীয় পর্যায়ের জ্যেষ্ঠ এপেক্স নেতৃবৃন্দ, পর্যবেক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, বিগত বছরের সেবামূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এপেক্সের আদর্শ ও মূল্যবোধ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
 

প্রধান অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ বলেন, মুহাম্মদ আরিফ খান শুধু এপেক্স ক্লাব অব পটিয়ার মধ্যেই নয়, বরং জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়েও একজন পরিচিত ও অভিজ্ঞ এপেক্সিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে এপেক্স ক্লাব অব পটিয়া আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্টসহ পুরো পরিচালনা পর্ষদকে অভিনন্দন ও স্বাগত জানান তিনি।
 

নবনির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বলেন, “এটি কেবল একটি দায়িত্ব নয়, এটি একটি পবিত্র আমানত। পটিয়াবাসীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সেবা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।”
 

নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফ খানের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবে।
 

সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারী এপেক্সিয়ানদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।