নেত্রকোণায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ণ   |   ৭৭২ বার পঠিত
নেত্রকোণায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 

ঢাকা প্রেস,নেত্রকোণা প্রতিনিধি:-


নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার টুনাই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়ন এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি খুঁজে পান।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি অন্য কোনো নদী থেকে ভেসে এখানে এসেছে। মরদেহটি বেশ পচে গিয়েছে বলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া, মরদেহের পরিচয় শনাক্তে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর সহযোগিতা চাওয়া হয়েছে। দেশের সকল থানায়ও এই বিষয়ে খবর দেওয়া হয়েছে।