জানা গেছে, তিনি গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং সম্মেলনে যোগদানের জন্য ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিতব্য ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা অংশ নেবেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন।