“আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো”—জালাল হোসেনের অঙ্গীকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৬ ০৬:১৮ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
“আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো”—জালাল হোসেনের অঙ্গীকার

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 


কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বর্তমান ইউপি সদস্য মো. জালাল হোসেন। তিনি বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো—এটাই আমার অঙ্গীকার।”


জালাল হোসেন জানান, উপজেলার ঐতিহ্যবাহী বাখরনগর গ্রামে তার জন্ম। নিজ গ্রামের মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন। বিশেষ করে দীর্ঘদিন অবহেলিত ও উন্নয়নবঞ্চিত ৯ নং ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়াতে পারাকে তিনি সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ হিসেবে দেখছেন।


তিনি আরও বলেন, এলাকাবাসীর ভালোবাসায় তিনি পরপর দুইবার ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যার জন্য তিনি সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জালাল হোসেন তার দায়িত্ব পালনকালে ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত। দিন-রাত যেকোনো সময় সাধারণ মানুষের জন্য তার দরজা খোলা থাকে বলেও তারা উল্লেখ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ভবিষ্যতে তাকে পুনরায় নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


ওয়ার্ডবাসীর প্রতি কোনো প্রত্যাশা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে জালাল হোসেন বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি একজন মানুষ, তাই ভুল-ত্রুটি থাকতেই পারে। যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কোনো অন্যায় করে থাকি, সবাই ক্ষমা করে দেবেন।”


তিনি আরও বলেন, “আমার একটাই অনুরোধ—আপনারা আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না।”


আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ।