মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪০ অপরাহ্ণ   |   ৪১৪ বার পঠিত
মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ (৪৫), তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা। এ তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।
 

ওসি লিটন মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি সাড়া দেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি লিটন মিয়া।