শাব্বীর আহমদ হলেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ আগu ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ   |   ২৬৩৮ বার পঠিত
শাব্বীর আহমদ হলেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে শাব্বীর আহমদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাব্বীর আহমদ যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৫ম গ্রেড ও এতদসংশ্লিষ্ট সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিকভাবে কাজ করবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে উল্লেখ করা হবে।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।