১৫০ বছরের দলিলের রেকর্ড ঝুঁকিতে, অযত্নে নষ্ট হচ্ছে বৃহত্তর কুমিল্লার গুরুত্বপূর্ণ নথি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ণ   |   ৪৫ বার পঠিত
১৫০ বছরের দলিলের রেকর্ড ঝুঁকিতে, অযত্নে নষ্ট হচ্ছে বৃহত্তর কুমিল্লার গুরুত্বপূর্ণ নথি

মো: আমিনুল ইসলাম:

 

অযত্ন, অবহেলা ও অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার কারণে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রায় ১৫০ বছরের পুরোনো দলিল ও রেকর্ড নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির জরাজীর্ণ অবস্থার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

জানা গেছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ফেনী জেলার প্রায় ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায়, কুমিল্লা চিড়িয়াখানার সামনে অবস্থিত একটি পুরোনো ভবনে সংরক্ষণ করা হয়েছে। তবে ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি হলেই ভবনের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে। এতে বহু মূল্যবান দলিল ও নথি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, হাজার হাজার দলিল নষ্ট হওয়ার কারণে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলার জটিলতা বাড়ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি করছে।

 

ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার অথবা নিরাপদ স্থানে দলিল ও রেকর্ড সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।