ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিইআরসি।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এতদিন ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হলেও এখন থেকে ভোক্তাদের গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২২৩ টাকা।
নতুন এ মূল্য নির্ধারণের ফলে রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে।