সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০১:১০ অপরাহ্ণ   |   ৬৯৩ বার পঠিত
সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর গুলশান থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে পুলিশ এই অভিযান চালায়।
 

পুলিশের মতে, জাহাংগীর আলমকে 'ডামি নির্বাচনের কারিগর' হিসেবে অভিযুক্ত করা হচ্ছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
 

জাহাংগীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
 

সাবেক ইসি সচিব জাহাংগীর আলমকে 'ডামি নির্বাচনের কারিগর' হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।