ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুন ২০২৩ ০২:১৮ অপরাহ্ণ   |   ৪৮৭ বার পঠিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩ জন

উক্রেনের একটি অঞ্চলে রুশ হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি। ক্রিভি রিহ-এর  আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলা এটি। যা দেশটির প্রেসেডেন্ট ভলোদিমির জেলেনেস্কির নিজ শহরের ওপর চালানো হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৫ তম মাস চলছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের প্রতিহত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত ফায়ারপাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে দাবি করছে।