স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০১:৪২ অপরাহ্ণ   |   ২০১ বার পঠিত
স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক গাড়ির একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

শনিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের যানবাহন প্রদর্শন করা হয়।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি বিভিন্ন গাড়ির প্রযুক্তিগত দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির যানবাহনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

 

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শনিবার সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।