আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম: আসিফ নজরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ   |   ২৪৪ বার পঠিত
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার:


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার সময় সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেলেও বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় অবিরাম সমালোচনা ও গালির মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার পর বহু মানুষের কথা শুনে প্রচণ্ড দুঃখ-কষ্ট পেয়েছি। আগে যখন উপদেষ্টা ছিলাম না, সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতাম—এটা খারাপ, ওটা খারাপ। মানুষ আমাকে মাথায় তুলে নাচত। আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম।”

বর্তমান কর্মব্যস্ততা ও মানসিক চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন সারাদিন কাজ করি। গতকাল রাতে দুবাই থেকে মিটিং করে এসে রাত আড়াইটা পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে সাড়ে ৭টা থেকে আবার কাজ শুরু করেছি। চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে। অথচ সারাদিন কাজ করি আর সারাদিন গালি শুনি।”

তবে এত চাপ ও কষ্টের মধ্যেও কিছু ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ফয়জুল কবিরের মতো গুণী মানুষের সান্নিধ্য পাওয়ায় তাঁর ভালো লাগছে।

একই সঙ্গে দেশের আমলাতন্ত্রের দুর্বলতা, মানুষের দেশপ্রেম ও দায়িত্ববোধের ঘাটতি নিয়েও হতাশার কথা প্রকাশ করেন অধ্যাপক আসিফ নজরুল।