মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুই বন্ধুর প্রাণহানি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৩:২১ অপরাহ্ণ   |   ৭৬৬ বার পঠিত
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুই বন্ধুর প্রাণহানি

ঢাকা প্রেস, কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় একটি মোটরসাইকেল অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।

এগারসিন্দুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিন আক্তার এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।