লংমার্চে যোগদানের প্রস্তুতিকালে হামলা, আহত এনসিপি নেতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ণ   |   ৪৬ বার পঠিত
লংমার্চে যোগদানের প্রস্তুতিকালে হামলা, আহত এনসিপি নেতা

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি : 

 

চট্টগ্রামে লংমার্চ কর্মসূচিতে যোগদানের প্রস্তুতিকালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেন।

 

আহত দেলওয়ার হোসেনকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

আখতার হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য কোনোভাবেই সন্ত্রাস ও সহিংসতার বৈধতা দিতে পারে না। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

তিনি আরও বলেন, সব ধরনের রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও তা যেন কোনোভাবেই হামলা, সহিংসতা বা সন্ত্রাসের কারণ না হয়—এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।