নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৪ ০২:২১ অপরাহ্ণ   |   ৪২৯ বার পঠিত
নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর শিবপুরে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন।

 

শিবপুর উপজেলার পাঁচারবাড়ী এলাকায় একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই ছয়জন যাত্রীর মৃত্যু হয়।

 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে, তাদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।