পূর্ব তিমুরের সঙ্গে দুই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৬৪৬ বার পঠিত
পূর্ব তিমুরের সঙ্গে দুই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা প্রেস নীউজ
 

বাংলাদেশ ও পূর্ব তিমুর কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠা নিয়ে দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
 

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

হোর্তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। তার সফরসঙ্গী হিসেবে পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দলও ঢাকায় এসেছে।